Sadi 20261102165333

সেচের পানি নেওয়াকে কেন্দ্র করে শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

Thank you for reading this post, don't forget to subscribe!

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিঘলগ্রামে জমিতে সেচের পানি নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকালে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিঘলগ্রামের মাহাতাব উদ্দিন ও কাশেম উদ্দিনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে সোমবার সকালে গ্রামের মাঠে জমিতে সেচ দেওয়ার জন্য পানির পাইপ বসানোকে কেন্দ্র করে কাশেম উদ্দিনের সমর্থক লতিফের সঙ্গে মাহাতাব উদ্দিনের সমর্থক শাহিনের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে এ বিরোধ দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়।

এ বিষয়ে কাশেম উদ্দিন অভিযোগ করে বলেন, সকালে তাঁর সমর্থক লতিফ নিজের জমিতে পানি নেওয়ার জন্য শাহিনের জমির ওপর দিয়ে পাইপ বিছাতে গেলে বিরোধের সৃষ্টি হয়। পরে শাহিন, তাঁর ছেলেসহ মাহাতাবের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের সমর্থকদের ওপর হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে।

অন্যদিকে মাহাতাব উদ্দিন বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে বাড়িতে এসে মারামারির ঘটনা জানতে পারেন। মাঠে পানির পাইপ বিছানো নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে সেচের পানি নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট এ সংঘর্ষের ঘটনায় দিঘলগ্রামে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে।

আরো পড়ুন
Jinaidoho 1
বাল্যবিবাহ রোধে ঝিনাইদহে ‘তারুণ্যের কণ্ঠ’ প্রামাণ্য অনুষ্ঠান
পুকুরে ডুবে
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়
কালীগঞ্জে ৭ নভেম্বর পালনের প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরো পড়ুন
মহেশপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত, বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধে সচেতনতার আহ্বান
Scroll to Top