ঝিনাইদহের ১১জন বাগেরহাটে অস্ত্রসহ শ্রী ঘরে

স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের ১১জন বাগেরহাটে অস্ত্রসহ শ্রী ঘরে। বাগেরহাটের মোল্লাহাটে যৌথ অভিযানে ৪টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং দেশীয় অস্ত্রসহ ঝিনাইদহের ১১ জন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সাইবার ক্রাইম টিম ও মোল্লাহাট থানা পুলিশ।

২৬ জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। অভিযানে চারটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, একটি সেভেন গিয়ার চাকু, একটি ক্ষুর ও একটি দা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, আটককৃতরা বড় ধরনের অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ঝিনাইদহ থেকে বাগেরহাটে যাচ্ছিল। মাইক্রোবাসটি মহেশপুর থানা এলাকা থেকে রওনা হয়েছিল।

আটককৃতদের মধ্যে ছয়জনের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নে, চারজন হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন এলাকায় এবং একজনের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলায়।

বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ গণমাধ্যমকে জানান, অস্ত্রসহ গ্রেফতার হওয়া এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং অস্ত্র আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

আরো পড়ুন
কোটচাঁদপুরে শিক্ষিকার স্বর্ণালংকার লুটের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার
আরো পড়ুন
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া সুদূর আফগানিস্তানের নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ দাফনের পৌনে পাঁচ মাস পর
আরো পড়ুন
শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক
আরো পড়ুন
পরিচালনা পর্ষদের সভাপতি হামিদুল ইসলাম হামিদ;
আরো পড়ুন
আত্মহত্যার মামলায় দেশের ৯ নম্বরে ঝিনাইদহ, শীর্ষে যশোর ও ৭ম কুষ্টিয়া
আরো পড়ুন
ঝিনাইদহে আবহাওয়া বদলে নিউমোনিয়া
আরো পড়ুন
27 June 2025

ঝিনাইদহের ১১জন বাগেরহাটে অস্ত্রসহ শ্রী ঘরে

jhenedarkagoj.com |
Jhenedarkagoj
@Jhenedarkagoj
Scroll to Top