ঝিনাইদহের কালীগঞ্জে

কালীগঞ্জে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে র‍্যালি

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ 

ঝিনাইদহের কালীগঞ্জে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগ ও আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলার বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, মশার বংশবিস্তার রোধ এবং চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি বা প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়। সাধারণ মানুষের সচেতনতা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বোধই ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার মাধ্যমে আমরা সহজেই এ রোগ প্রতিরোধ করতে পারি।”

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি,  ইসরাইল হোসেন জীবন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ অভিযানে অংশ নেন।

আরো পড়ুন
ঝিনাইদহে আত্মহত্যায় ১০ বছরে প্রাণ হারিয়েছেন ৩ হাজারের বেশি, চলতি ৬ মাসেই ১৮৯ জন
আরো পড়ুন
শৈলকুপায় বাস ও ইঞ্জিন চালিত গাড়ি
আরো পড়ুন
কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন
আরো পড়ুন
ঝিনাইদহে সার জব্দ
আরো পড়ুন
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
আরো পড়ুন
কালীগঞ্জে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত।
আরো পড়ুন
Scroll to Top