কালীগঞ্জে ৪০ বস্তা টিএসপি সার জব্দ

কালীগঞ্জে ৪০ বস্তা টিএসপি সার জব্দ, দুইজনকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি:

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার বাইরে সার নিয়ে গিয়ে বিক্রির চেষ্টার অভিযোগে ৪০ বস্তা টিএসপি সারসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুজনকে আটক করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বর চাঁদা বাজারে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

অভিযোগ রয়েছে, মহেশ্বর চাঁদা বাজার থেকে ৪০ বস্তা টিএসপি সার কালীগঞ্জ উপজেলার বাইরে নিয়ে অন্যত্র বিক্রির চেষ্টা করা হচ্ছিল। এ সময় সার পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুব আলম রনি, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলীসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, জব্দ করা সার ভেজাল প্রমাণিত হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা ও থানার ওসির উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়।

আরো পড়ুন
1000030125 1805f4.og Image A8183c
আরো পড়ুন
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে জামায়াত: রাশেদ খাঁন
Nahid Islam
আরো পড়ুন
Comilla Program 6470c0
আরো পড়ুন
Japan
আরো পড়ুন
Afp Bangladeshsaudiyemeniranusisraelwar Fb6f69
আরো পড়ুন
Scroll to Top