পুকুরে ডুবে

ঝিনাইদহে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

ঝিনাইদহ সদর প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহ সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরোশ নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতায় দুর্গাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরোশ ওই গ্রামের আশিকুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় শিশুটি। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।

আরো পড়ুন
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়
কালীগঞ্জে ৭ নভেম্বর পালনের প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরো পড়ুন
মহেশপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত, বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধে সচেতনতার আহ্বান
Img 20261101 Wa00011
আরো পড়ুন
Untitled 6 1793538895
Image 416286
Scroll to Top