কালীগঞ্জে ‘মোমিন স্যার’স সায়েন্স স্কোয়াড’

কালীগঞ্জে ‘মোমিন স্যার’স সায়েন্স স্কোয়াড’-এর উদ্যোগে ২৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

কালীগঞ্জে ‘মোমিন স্যার’স সায়েন্স স্কোয়াড’-এর উদ্যোগে ২৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জে এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘মোমিন স্যার’স সায়েন্স স্কোয়াড’-এর উদ্যোগে ২৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মোবারকগঞ্জ সুগার মিল অডিটোরিয়ামে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালীগঞ্জে ‘মোমিন স্যার’স সায়েন্স স্কোয়াড’

অনুষ্ঠানে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ (এ+) অর্জনকারী মোট ২৫ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন ও তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগানোই ছিল এই সুসংগঠিত আয়োজনের মূল উদ্দেশ্য।

মোমিন স্যার’স সায়েন্স স্কোয়াডের পরিচালক জনাব মো. মোমিনুর রহমানের সভাপতিত্ব ও আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি নিজেই। স্থানীয় সুধীজন, অভিভাবক ও শিক্ষার্থীদের সমাগমে পুরো অডিটোরিয়াম এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের শুরুতে জুনিয়র ও সহপাঠী শিক্ষার্থীরা কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা ও আবেগঘন বাক-উপস্থাপনা পেশ করে। জুনিয়রদের উদ্দেশ্যে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে সংবর্ধিত শিক্ষার্থীরা বলেন, কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন, আত্মবিশ্বাস এবং শিক্ষক মোমিন স্যারের যথাযথ দিকনির্দেশনাই তাদের এ সাফল্যের মূল চাবিকাঠি। স্যার কেবল তাদের গণিতে দক্ষ করেননি, বরং সার্বক্ষণিক সাহস ও প্রেরণা দিয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে পরিচালক মো. মোমিনুর রহমান বলেন, “কালীগঞ্জের সন্তানরা গণিতে দক্ষ হয়ে উঠুক এবং সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলুক—এটাই আমার স্বপ্ন। তারা জ্ঞান ও মেধার আলোয় কালীগঞ্জকে আলোকিত করবে।”

তিনি আরও যোগ করেন, “শুধু ভালো ফলাফল অর্জন করা শিক্ষার শেষ লক্ষ্য নয়; সততা, নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ সম্পন্ন মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা। শিক্ষার্থীদের যেকোনো স্বপ্নপূরণে আমি ভবিষ্যতেও একইভাবে পাশে থাকব।”

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের মধ্যেও ছিল আনন্দ ও গর্বের আবহ। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, ‘মোমিন স্যার’স সায়েন্স স্কোয়াড’-এর এমন ব্যতিক্রমী ও প্রেরণাদায়ী উদ্যোগ কালীগঞ্জের শিক্ষার্থীদের ভবিষ্যতে পড়াশোনায় আরও উৎসাহিত এবং সাফল্যমুখী করবে।

আরো পড়ুন
ঝিনাইদহে দিনে গড়ে ৮ তালাক
আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
আরো পড়ুন
মহেশপুর মিশ্র ফল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
Scroll to Top