মেহেরপুরে বিএনপি থেকে ৭০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে ৩ নং ওয়ার্ডের ৭০ জন বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীর যোগদান দেন। রবিবার এশার নামাজের পর গোপালপুর ৩ নং ওয়ার্ডে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ও মেহেরপুর-১ আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান। মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন,এ সময় আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, রাজনৈতিক সেক্রেটারি কাজি রুহুল আমিন, মেহেরপুর সদর উপজেলা আমির সোহেল রানা, মেহেরপুর পৌর শাখার আমির সোহেল রানা ডলার, উপজেলার সেক্রেটারী ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাব্বারুল ইসলাম মাষ্টার , শ্যামপুর ইউনিয়ন আমির মাওলানা মফিদুল ইসলাম , সেক্রেটারি মকলেছুর রহমান, গোপালপুর ওয়ার্ড সভাপতি ইমাদুল হকসহ শ্যামপুর ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন যোগদানকারীদের হাতে ফুল ও দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে মাওলানা তাজউদ্দিন খান বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গঠনের আন্দোলনে জামায়াত সবসময় জনগণের পাশে আছে। এই যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।” স্থানীয় নেতৃবৃন্দ জানান, নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের জামায়াতে যোগদান রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে।

আরো পড়ুন
ভুল বোঝাবুঝি নিরসন, তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি, ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ঝিনাইদহের কালীগঞ্জ, কালীগঞ্জ বিএনপি
আরো পড়ুন
পরিচালনা পর্ষদের সভাপতি হামিদুল ইসলাম হামিদ;
আরো পড়ুন
গ্যাস ও বিদ্যুৎ সংকট, বিদ্যুৎ ও গ্যাস সংকট
আরো পড়ুন
Jhinaidaha Ics জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ঝিনাইদহ ছাত্রশিবির
আরো পড়ুন
ঝিনাইদহে সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার
আরো পড়ুন
মেহেরপুর সীমান্তে কৃষক আটক, প্রতিবাদে দুই ভারতীয় ধরে আনল গ্রামবাসী
আরো পড়ুন
Scroll to Top