রাস্তার কারণে বিয়ে ভাঙে, অবশেষে রাবিস ফেলে চলাচলের ব্যবস্থা করল সাগান্না জামায়াত

রাস্তার কারণে বিয়ে ভাঙে, অবশেষে রাবিস ফেলে চলাচলের ব্যবস্থা করল সাগান্না জামায়াত

সাইফুল ইসলাম ঝিনাইদহ –

রাস্তার কারণে বিয়ে ভাঙে, অবশেষে রাবিস ফেলে চলাচলের ব্যবস্থা করল সাগান্না জামায়াত। বর্ষা এলেই যেন বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয় ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বকসিপুর গ্রাম।

রাস্তাটিতে কাঁদা, গর্ত আর জলাবদ্ধতায় এমন দুর্ভোগ তৈরি হয় যে, অনেক সময় এই গ্রামের মেয়েদের বিয়ের প্রস্তাবও ফিরিয়ে দেয় অন্য এলাকার পরিবারগুলো।

এই দুর্ভোগ লাঘবে শনিবার (৯ আগস্ট) সকালে কয়েক ট্রাক্ট্রর রাবিস ফেলে সাময়িক চলাচলের ব্যবস্থা করে দেয় ৩নং সাগান্না ইউনিয়ন জামায়াত।

স্থানীয় বাসিন্দা আঃ খালেক লস্করের কণ্ঠে ক্ষোভ, আষাঢ়-ভাদ্র মাসে এই রাস্তার অবস্থা দেখে কেউ আমাদের এলাকায় আত্মীয়তা করতে চায় না। আত্মীয়ের বাড়ি যেতে হলে নতুন পোশাক ব্যাগে ভরে নিয়ে গিয়ে গন্তব্যে পৌঁছে পরে নিতে হয়।

একই গ্রামের কৃষক মানোয়ার, করিম ও হাফিজুর জানান, বাজারে কৃষিপণ্য নিতে গেলে ভ্যান ভেঙে যায়, না হয় পণ্য পড়ে যায়। ছেলে-মেয়েরাও স্কুলে যেতে পারে না।

এ বিষয়ে সাগান্না ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইকরামুল হক বলেন,জনগণের কষ্ট লাঘবে কয়েক গাড়ি রাবিস ফেলে সাময়িকভাবে সংস্কারের চেষ্টা করেছি। তবে সরকারের পক্ষ থেকে স্থায়ীভাবে রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নেতা ইউনূস আলী, একরামুল কবির, ফিরোজ আলমসহ বকসিপুর গ্রামের স্থানীয় নেতৃবৃন্দ।

আরো পড়ুন
কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় মার্কেটের ১৫ দোকান দখলের অভিযোগ
মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বানে ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি
ঝিনাইদহে মাটিবাহী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু জাকিয়ার
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
আরো পড়ুন
ঝিনাইদহে নারীর চুল কেটে মরিচ গুঁড়া দিয়ে নির্যাতন
Scroll to Top