মহেশপুর সীমান্তে

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ৪৪

মহেশপুর প্রতিনিধি

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ৪৪ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ৪৪ জনকে আটক করেছে বিজিবি। শনিবার (৩ মে) সন্ধ্যার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, শুক্রবার (২ মে) ভোর থেকে শনিবার (৩ মে) বিকেল পর্যন্ত পলিয়ানপুর, শ্যামকুড়, মাটিলা, কুসুমপুর ও খোসালপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৪৪ জনকে আটক করে। তাদের মধ্যে ১৭ জন নারী ও ১৯ জন শিশু।

এদিকে, আজ সন্ধ্যা ৬টার দিকে মাটিলা বিওপির নায়েক বেলাল হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালায় বিজিবি। অভিযানে মহেশপুর থানার মাথাভাংগাপাড়া গ্রামের আব্দুল হামিদ (৫০) ও শিমুল হোসেন (২২) নামে দুইজনকে ভারতীয় মদসহ আটক করা হয়।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‍“আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আটক নারী ও শিশুদের যশোরে জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।”

আরো পড়ুন
কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণের মৃত্যু, আহত ১
আরো পড়ুন
হাট গোপালপুর বাজার সড়ক সংস্কারে ঠিকাদারের গাফিলতিতে চরম ভোগান্তি
আরো পড়ুন
3
আরো পড়ুন
ঝিনাইদহে সবজির বাজারে নামমাত্র স্বস্তি, নাগালের বাইরে মাছ
আরো পড়ুন
1
আরো পড়ুন
হরিণাকুণ্ডুতে শ্রমিক ছাড়াই ভেকু দিয়ে খাল খনন, অর্থ আত্মসাৎ ও সেচ সংকটে কৃষকেরা
আরো পড়ুন
Scroll to Top