তারেক রহমানের নেতৃত্বে

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই: এমএ মজিদ

হরিণাকুণ্ডু, ঝিনাইদহ প্রতিনিধি

হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই। তার মেধাবী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবেই বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।

শনিবার (২৬ এপ্রিল) ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌর মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মলনে হরিণাকুণ্ডু পৌর এলাকার সহস্রাধিক নারী নেতাকর্মীরা অংশ নেন।

তিনি বলেন, যারা ফ্যাসিস্টের দোসরদের নিয়ে দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের পাঁয়তারা করছে, তাদের কোনো সুযোগ দেবে না জনগণ।

হরিণাকুণ্ডু পৌর মহিলা দলের আহ্বায়ক মোছা. রেহেনা আক্তারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি।

সম্মেলনে বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. তহুরা খাতুন, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজির, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি, হরিণাকুণ্ডু পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম টোটন ও হরিণাকুন্ডু পৌর মহিলা দলের সদস্য সচিব মোছা. মর্জিনা আক্তার রিতু।

আরো পড়ুন
মহেশপুরে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুরে ছাত্রশিবির, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুর
আরো পড়ুন
চন্ডিপুর ও গান্না বাজারের একমাত্র সংযোগ সড়ক
আরো পড়ুন
মাস্টার আজিজুর রহমান
আরো পড়ুন
কালীগঞ্জে ইসলামী ছাত্রশিবির
আরো পড়ুন
কালীগঞ্জে নলভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন ভবন বরাদ্দ, মতবিনিময় সভা ও সংবর্ধনা
আরো পড়ুন
Remove term কাঠের ফার্নিচারের দোকানে আগুন কাঠের ফার্নিচারের
আরো পড়ুন
Scroll to Top