ঝিনাইদহে জুলাই ২৪ বিপ্লবী যোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা

ঝিনাইদহে জুলাই ২৪ বিপ্লবী যোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা

এ.এস আব্দুস সামাদ

ঝিনাইদহে জুলাই ২৪ বিপ্লবী যোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা।  ঝিনাইদহের ঐতিহাসিক জোহান পার্কে আজ (৪ জুন, বুধবার) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে এক মনোজ্ঞ ও হৃদয়ছোঁয়া অনুষ্ঠান। এ আয়োজনে শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি আহত যোদ্ধাদেরও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আসাদ। তিনি তার বক্তব্যে শহীদদের আত্মত্যাগ এবং আহত যোদ্ধাদের বীরত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণ-অধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন স্যার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, ঝিনাইদহ জেলা জামায়াত ইসলামী আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বক্কর-ইসলামী ছাত্রশিবিরের সভাপতি, ইসলামী আন্দোলনের নেতা মনতাজুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত, এবং অনেক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য নাগরিক।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়, যা তাদের সংগ্রামী জীবনের একটি আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। একটি বিশেষ বাক্সের মাধ্যমে জুলাই যোদ্ধাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক পরিবেশনা এবং সংক্ষিপ্ত আলোচনা সভারও আয়োজন ছিল। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মকে ইতিহাস জানাতে ও শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আরো পড়ুন
দন্ত চিকিৎসা কল্যাণ সমিতি
আরো পড়ুন
কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এমপি মতিয়ার রহমান
আরো পড়ুন
Jhenaidah Arrested Photo
আরো পড়ুন
Fb Img 1787643652103 1
আরো পড়ুন
Scroll to Top