ঝিনাইদহে ত্রিমুখী সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত, আহত ৩

ঝিনাইদহে ত্রিমুখী সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত, আহত ৩

সাইফুল ইসলাম ঝিনাইদহ-

ঝিনাইদহে ত্রিমুখী সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত, আহত ৩। ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর এলাকায় দুই মোটরসাইকেল ও একটি বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছে দুই স্কুলছাত্র। বুধবার রাত ৮টার দিকে ঘটে যাওয়া এ হৃদয়বিদারক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন,দড়িগোবিন্দপুর গ্রামের কোরবান আলীর ছেলে আরাফাত হোসেন (১৬) ও একই গ্রামের ইমরান হোসেনের ছেলে শিহাব (১৬)। আরাফাত ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র এবং শিহাব কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে পড়ত।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে শিহাব ও আরাফাত মোটরসাইকেলে করে পাশের বয়েরাতলা বাজারে যাচ্ছিল। পথিমধ্যে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলের সঙ্গে তাদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়। পথে ফরিদপুর নেওয়ার সময় শিহাব এবং ঢাকায় নেওয়ার পথে আরাফাতের মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,দুই মোটরসাইকেল ও একটি বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আরো পড়ুন
দন্ত চিকিৎসা কল্যাণ সমিতি
আরো পড়ুন
কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এমপি মতিয়ার রহমান
আরো পড়ুন
Jhenaidah Arrested Photo
আরো পড়ুন
Fb Img 1787643652103 1
আরো পড়ুন
Scroll to Top