Bgb Mohespur

মহেশপুর সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

মহেশপুর প্রতিনিধি

মহেশপুর সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক করেছে বলে জানিয়েছে থানা পুলিশ। ঝিনাইদহের মহেশপুর উপজেলার জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার কালীনগর থানার তিলকচন্দ্রপুর গ্রামের হরলাল দাসের মেয়ে পুতুল দাস (৪৯) ও একই গ্রামের বলাই দাসের ছেলে তাকের দাস (২৫)।

বিজিবি জানিয়েছে, আটককৃতরা বাংলাদেশে অবৈধভাবে অবস্থান শেষে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ‘‘আটক দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।’’

 

আরো পড়ুন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
আরো পড়ুন
দুই দিনের সরকারি সফরে ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান; আয়োজন করা হয়েছে সংবর্ধনা
আরো পড়ুন
জাতীয় কাবাডিতে শৈলকুপার তিন কিশোরীর বাজিমাত, ‘ম্যান অব দ্য ম্যাচ’ জিনিয়া
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়
আরো পড়ুন
কালীগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের বরাদ্দপত্র হস্তান্তর
আরো পড়ুন
মহেশপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত: কোটি টাকার ক্ষতির আশঙ্কা
আরো পড়ুন
Scroll to Top