নির্যাতনের শিকার নারীর পাশে মানবাধিকার সংগঠন, আইনি সহায়তার আশ্বাস

নির্যাতনের শিকার নারীর পাশে মানবাধিকার সংগঠন, আইনি সহায়তার আশ্বাস

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামে পরকীয়ার অপবাদ দিয়ে নির্যাতনের শিকার ৪০ বছর বয়সী এক নারীর পাশে দাঁড়িয়েছে ঝিনাইদহ ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক। ভুক্তভোগী নারীকে আইনগত সহায়তাসহ যেকোনো পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস দিয়েছে সংগঠনটি।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েলফেয়ার এফোর্টসের (উই) প্রশিক্ষণ কেন্দ্রে নেটওয়ার্কের মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্কের সভাপতি অধ্যক্ষ এন এম শাহজালাল।

সভায় ভুক্তভোগী নারী অভিযোগ করেন, পরকীয়ার সন্দেহে গত ২৩ অক্টোবর বিকেলে কয়েকজন ব্যক্তি তাঁদের বাড়িতে গিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় কাঁচি দিয়ে তাঁর মাথার চুল কেটে দেওয়া হয় এবং শরীরের বিভিন্ন স্থানে, এমনকি স্পর্শকাতর স্থানেও মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতন করা হয় বলে তিনি অভিযোগ করেন।

তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য তাঁকে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় মাকে রক্ষা করতে গিয়ে তাঁর ছেলেও মারধরের শিকার হয় বলে জানা গেছে।

ভুক্তভোগী নারী জানান, এ ঘটনায় পাঁচজনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেছেন তিনি। পাশাপাশি আইনগত সহায়তা চেয়ে ওয়েলফেয়ার এফোর্টসের পরিচালক ও মানবাধিকারকর্মী শরিফা খাতুনের সঙ্গে যোগাযোগ করেন। পরে বিষয়টি জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্কের সভায় উত্থাপন করা হয়।

ওয়েলফেয়ার এফোর্টসের পরিচালক ও মানবাধিকারকর্মী শরিফা খাতুন বলেন, জেলার বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। নির্যাতিত নারীসহ সাধারণ মানুষের অধিকার রক্ষায় ওয়েলফেয়ার এফোর্টস ও ঝিনাইদহ জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক সম্মিলিতভাবে কাজ করবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনের মধ্যে মূল অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামে পরকীয়ার অপবাদ দিয়ে ওই নারীকে মারধর, মাথার চুল কেটে দেওয়া এবং শরীরে মরিচের গুঁড়া লাগিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ২৪ অক্টোবর পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন
ইউটিউব দেখে আনারকলি চাষ, কোটচাঁদপুরে ব্যতিক্রমী উদ্যোগ সঞ্চয়ের
কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় মার্কেটের ১৫ দোকান দখলের অভিযোগ
মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বানে ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি
ঝিনাইদহে মাটিবাহী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু জাকিয়ার
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
আরো পড়ুন
Scroll to Top