বাল্যবিবাহ রোধে ঝিনাইদহে ‘তারুণ্যের কণ্ঠ’ প্রামাণ্য অনুষ্ঠান

বাল্যবিবাহ রোধে ঝিনাইদহে ‘তারুণ্যের কণ্ঠ’ প্রামাণ্য অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:

Thank you for reading this post, don't forget to subscribe!

বাল্যবিবাহ প্রতিরোধে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে ‘তারুণ্যের কণ্ঠ’ শীর্ষক সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের কাঞ্চন নগর স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মোজাম্মেল করিম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মাহবুবা আখতার তাবীয়া এবং কাঞ্চন নগর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস।

প্রামাণ্য অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। এ সময় বাল্যবিবাহের ক্ষতিকর দিক, এর সামাজিক প্রভাব এবং প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা। এর ফলে অল্প বয়সে মাতৃত্বের ঝুঁকি বাড়ার পাশাপাশি সামাজিক ও পারিবারিক নানা সমস্যা তৈরি হতে পারে। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতন ভূমিকা পালন এবং নিজ নিজ পরিবার ও সমাজে এ বিষয়ে জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।

আরো পড়ুন
পুকুরে ডুবে
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়
কালীগঞ্জে ৭ নভেম্বর পালনের প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরো পড়ুন
মহেশপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত, বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধে সচেতনতার আহ্বান
Img 20261101 Wa00011
আরো পড়ুন
Untitled 6 1793538895
Scroll to Top