কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টায় কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও সফলভাবে উদ্‌যাপনের লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মাহবুবুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হামিদুল ইসলাম হামিদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. ইসরাইল হোসেন জীবন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল লস্কর, সাইফুজ্জামান স্বপন, হুমায়ুন কবির ডালিম, মোস্তাফিজুর রহমান কাজল ও গোলাম মর্তূজা জিকো।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন লস্কর ও ইমরান হোসেন। সভায় উপজেলার ১১টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো পড়ুন
মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বানে ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি
ঝিনাইদহে মাটিবাহী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু জাকিয়ার
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ঝিনাইদহে নারীর চুল কেটে মরিচ গুঁড়া দিয়ে নির্যাতন
ঝিনাইদহের মহেশপুর
ঝিনাইদহে সামাজিক আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭
Scroll to Top