ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক দালালসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় কীটনাশক ও ওষুধ জব্দ করা হয়।
এদিকে, খোসালপুর বিওপির একটি টহল দল যোশপুর গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিন বাংলাদেশি নাগরিক ও এক দালালকে আটক করে।
আটক তিন বাংলাদেশি হলেন— কুমিল্লার সায়েদ আলম (২২) ও সাব্বির হোসাইন (২৩) ও চাঁদপুরের মো. মাহমুদুল হাসান (২১)। এ সময় তাদের কাছ থেকে একটি ইজিবাইক জব্দ করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার করা মালামাল ও ইজিবাইকসহ আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

