ঝিনাইদহে ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

সাইফুল ইসলাম, ঝিনাইদহ

ঝিনাইদহে ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু। ঝিনাইদহ সদর উপজেলার শঙ্করপুর গ্রামে ছেলের কোদালের আঘাতে শাহাদাত হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক জমিতে মরিচক্ষেতে কাজ করার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন স্থানীয় বাসিন্দা এবং তায়জেল হোসেন ওরফে তাজেরের ছেলে। ঘটনার পরপরই এলাকাবাসী অভিযুক্ত ছেলে ফয়সাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কাজ করার সময় বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ফয়সাল হাতে থাকা কোদাল দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই শাহাদাত মারা যান।

প্রতিবেশী আবদার হোসেন বলেন, “হঠাৎ ঝগড়ার মধ্যে কোদালের আঘাতে তিনি পড়ে যান। পুরো জায়গাটা রক্তে ভেসে যায়।”
আরেক প্রতিবেশী আলী আজম জানান, তার ছেলে ফয়সাল দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন এবং আগেও সহিংস আচরণ করেছে।

বেতাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, “খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ফয়সালকে আটক করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।”

এ ঘটনায় শঙ্করপুর গ্রামে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী এমন নৃশংস ঘটনায় হতবাক।

Share this news as a Photo Card

আরো পড়ুন
কোটচাঁদপুরে শিক্ষিকার স্বর্ণালংকার লুটের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার
আরো পড়ুন
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া সুদূর আফগানিস্তানের নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ দাফনের পৌনে পাঁচ মাস পর
আরো পড়ুন
শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক
আরো পড়ুন
পরিচালনা পর্ষদের সভাপতি হামিদুল ইসলাম হামিদ;
আরো পড়ুন
আত্মহত্যার মামলায় দেশের ৯ নম্বরে ঝিনাইদহ, শীর্ষে যশোর ও ৭ম কুষ্টিয়া
আরো পড়ুন
ঝিনাইদহে আবহাওয়া বদলে নিউমোনিয়া
আরো পড়ুন
16 June 2025

ঝিনাইদহে ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

jhenedarkagoj.com |
Jhenedarkagoj
@Jhenedarkagoj
Scroll to Top