ঝিনাইদহে যুব জামায়াতের উদ্যোগে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন

ঝিনাইদহে যুব জামায়াতের উদ্যোগে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন

সাইফুল ইসলাম ঝিনাইদহ-
ঝিনাইদহে যুব জামায়াতের উদ্যোগে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন। ঝিনাইদহ শহরের ৫নং ওয়ার্ডের সি অ্যান্ড বি পুকুরপাড় উপশহর পাড়ায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকালে যুব জামায়াতের উদ্যোগে ও সেলিম হোসেনের নেতৃত্বে টিউবওয়েলটি স্থাপন করা হয়।

দীর্ঘদিন ধরে এলাকার মানুষ বিশুদ্ধ পানির অভাবে ভোগান্তির শিকার হচ্ছিলেন। নতুন এই টিউবওয়েল বসানোর ফলে স্থানীয়রা স্বস্তি ফিরে পাবেন বলে আশা করছেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর। তিনি বলেন, “মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। বিশুদ্ধ পানি সরবরাহের এই উদ্যোগ শুধু একটি সামাজিক কাজ নয়, এটি মানবসেবার অংশ। আমরা চাই প্রত্যেক নাগরিক যেন সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুবিধা পান।

এছাড়া জেলা সহকারী সেক্রেটারি কাজী সগির আহমদ, শহর সেক্রেটারি ইসরাইল হোসেন, শহর যুব জামায়াতের সভাপতি মেহেদী হাসান রাজু, সাগান্না ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ফিরোজ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এ উদ্যোগে তাদের দীর্ঘদিনের কষ্ট দূর হবে এবং এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন।

Share this news as a Photo Card

আরো পড়ুন
কোটচাঁদপুরে শিক্ষিকার স্বর্ণালংকার লুটের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার
আরো পড়ুন
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া সুদূর আফগানিস্তানের নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ দাফনের পৌনে পাঁচ মাস পর
আরো পড়ুন
শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক
আরো পড়ুন
পরিচালনা পর্ষদের সভাপতি হামিদুল ইসলাম হামিদ;
আরো পড়ুন
আত্মহত্যার মামলায় দেশের ৯ নম্বরে ঝিনাইদহ, শীর্ষে যশোর ও ৭ম কুষ্টিয়া
আরো পড়ুন
ঝিনাইদহে আবহাওয়া বদলে নিউমোনিয়া
আরো পড়ুন
22 August 2025

ঝিনাইদহে যুব জামায়াতের উদ্যোগে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন

jhenedarkagoj.com |
Jhenedarkagoj
@Jhenedarkagoj
Scroll to Top