ঝিনাইদহে যুব উন্নয়নে জামায়াত প্রার্থীর খেলা সামগ্রী বিতরণ

শাহিন আলম, ঝিনাইদহ 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ সদর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আলী আযম মোঃ আবু বকর একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি হরিশংকরপুর ইউনিয়নের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে খেলা সামগ্রী বিতরণ করেছেন।

উদ্যোগটির মূল উদ্দেশ্য ছিল যুব সমাজকে মাদক ও অবক্ষয়ের পথ থেকে সরিয়ে খেলাধুলা ও শারীরিক চর্চায় আগ্রহী করে তোলা। এই কার্যক্রমে স্থানীয় জনসাধারণ ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং সকলে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

খেলা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ মতিয়ার রহমান, হরিশংকরপুর ইউনিয়নের আমীর মো. কামাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, অধ্যাপক আবু বকর তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখার ঘোষণা দিয়েছেন।

Share this news as a Photo Card

আরো পড়ুন
কোটচাঁদপুরে শিক্ষিকার স্বর্ণালংকার লুটের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার
আরো পড়ুন
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া সুদূর আফগানিস্তানের নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ দাফনের পৌনে পাঁচ মাস পর
আরো পড়ুন
শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক
আরো পড়ুন
পরিচালনা পর্ষদের সভাপতি হামিদুল ইসলাম হামিদ;
আরো পড়ুন
আত্মহত্যার মামলায় দেশের ৯ নম্বরে ঝিনাইদহ, শীর্ষে যশোর ও ৭ম কুষ্টিয়া
আরো পড়ুন
ঝিনাইদহে আবহাওয়া বদলে নিউমোনিয়া
আরো পড়ুন
29 June 2025

ঝিনাইদহে যুব উন্নয়নে জামায়াত প্রার্থীর খেলা সামগ্রী বিতরণ

jhenedarkagoj.com |
Jhenedarkagoj
@Jhenedarkagoj
Scroll to Top