ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ২০ আগস্ট পর্যন্ত

ঝিনেদার কাগজ ডেস্ক:

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ২০ আগস্ট পর্যন্ত। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে ইউনিয়ন পরিষদসমূহে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১৪ ও ১৬তম গ্রেডের ২টি ভিন্ন পদে মোট ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা

১. পদের নাম: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা

  • পদসংখ্যা: ৪টি

  • বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।

২. পদের নাম: হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ৫টি

  • বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ পেয়ে উত্তীর্ণ।

  • অন্যান্য দক্ষতা: কম্পিউটার চালনায় দক্ষতা এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

আবেদনের সাধারণ নিয়মাবলি

  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

  • বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

  • আবেদন ফি: টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ১ ও ২ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা (আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে প্রদান করতে হবে)।

আবেদনের সময়সীমা

  • আবেদন শুরু: ২৭ জুলাই সকাল ১০:০০ টা।

  • আবেদনের শেষ তারিখ ও সময়: ২০ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০ টা।

  • আবেদন করতে এখানে ক্লিক করুন।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীরা ঝিনাইদহ জেলা প্রশাসকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন অথবা ওপরের বিজ্ঞপ্তি দেখুন;

সূত্র: ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

আরো পড়ুন
ঝিনাইদহের কালীগঞ্জে
আরো পড়ুন
ঝিনাইদহে আত্মহত্যায় ১০ বছরে প্রাণ হারিয়েছেন ৩ হাজারের বেশি, চলতি ৬ মাসেই ১৮৯ জন
আরো পড়ুন
শৈলকুপায় বাস ও ইঞ্জিন চালিত গাড়ি
আরো পড়ুন
কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন
আরো পড়ুন
ঝিনাইদহে সার জব্দ
আরো পড়ুন
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
আরো পড়ুন
Scroll to Top