ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে দুই ক্যাটাগরির পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদে এ নিয়োগ দেওয়া হবে। উভয় পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস। আগ্রহী প্রার্থীদের অবশ্যই ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

জেলা প্রশাসকের কার্যালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২২ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

পদ ও শিক্ষাগত যোগ্যতা

১. অফিস সহায়ক

  • পদসংখ্যা: ৬টি।
  • বেতন গ্রেড: ২০তম।
  • বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (প্রচলিত জাতীয় বেতন স্কেল অনুযায়ী)।
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
  • অন্যান্য যোগ্যতা: ভূমি মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১-এর তফসিল-১৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২. নিরাপত্তা প্রহরী

  • পদসংখ্যা: ৫টি।
  • বেতন গ্রেড: ২০তম।
  • বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (প্রচলিত জাতীয় বেতন স্কেল অনুযায়ী)।
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
  • অন্যান্য যোগ্যতা: ভূমি মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১-এর তফসিল-১২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা

আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও শর্ত অনুসরণ করতে হবে।

আবেদনের যোগ্যতা

প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র জমা দিতে হবে।

আবেদন ফি

আবেদন ফি ও টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদনের সময়সীমা

  • আবেদন শুরু: ২ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
  • আবেদন শেষ: ২২ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের টেলিটক নিয়োগ ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশনা অনুযায়ী আবেদন ফরম পূরণ করতে হবে।

অনলাইনে আবেদন: https://dcjhenaidah.teletalk.com.bd/

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি: https://alljobs.teletalk.com.bd/jobs/government/1151?jobId=15102

আবেদন করার আগে প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, পরীক্ষার শর্ত ও অন্যান্য নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরো পড়ুন
কালীগঞ্জে ৭ নভেম্বর পালনের প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরো পড়ুন
মহেশপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত, বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধে সচেতনতার আহ্বান
Img 20261101 Wa00011
আরো পড়ুন
Untitled 6 1793538895
Image 416286
Img 20261101 Wa0000
আরো পড়ুন
Scroll to Top