ঝিনাইদহে বাস চাপায় হোটেল শ্রমিক নিহত

ঝিনাইদহে বাস চাপায় হোটেল শ্রমিক নিহত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাস চাপায় নুর ইসলাম নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে শহরের আম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল হোটেলে যাচ্ছিলেন নুর ইসলাম। পথে শহরের আম বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ নামের একটি বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর করুণ মৃত্যু হয়।

খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘাতক বাসটি শনাক্ত ও চালককে আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

আরো পড়ুন
ঝিনাইদহ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
আরো পড়ুন
কোটচাঁদপুরে ৩ মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার
আরো পড়ুন
এমপি আবু তালিবের উদ্যোগে আসছে নতুন ট্রেন, সাড়ে ৩ ঘণ্টায় পৌঁছানো যাবে ঢাকায়
আরো পড়ুন
৮ মাসে ঝিনাইদহে আধিপত্যের রাজনীতিতে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৪, আহত ৩৭০, ২০০ বাড়িঘরে তাণ্ডবে কোটি টাকার ক্ষতি
আরো পড়ুন
শিক্ষার আলো ছড়াচ্ছে ৪২ বছর
আরো পড়ুন
কালীগঞ্জেএসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম বৃদ্ধির লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ
আরো পড়ুন
Scroll to Top