ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ২

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ২

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, ২ জন আহত হয়েছে। ঝিনাইদহের শৈলকুপায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তুফান দাস (৩১) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ মাদ্রাসা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তুফান দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের হরিপদ দাসের ছেলে। তিনি বালুবাহী ট্রাকটির চালক ছিলেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি বালুবাহী ট্রাক বড়দাহ মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালুবাহী ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক তুফান দাস কেবিনের ভেতরে আটকা পড়েন। সংঘর্ষে বালুবাহী ট্রাকের হেলপার ও ধানবোঝাই ট্রাকের চালক গুরুতর আহত হন।

খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি দল রাত ১১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ট্রাকের কেবিন কেটে আটকে থাকা চালক তুফান দাসকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

উদ্ধার অভিযানের বিষয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মহিউদ্দিন জানান, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে কেবিন কেটে চালকের মরদেহ উদ্ধার করা হয়।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহত চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন
কালীগঞ্জেএসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম বৃদ্ধির লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ
আরো পড়ুন
ভুল বোঝাবুঝি নিরসন, তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি, ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ঝিনাইদহের কালীগঞ্জ, কালীগঞ্জ বিএনপি
আরো পড়ুন
মালিয়াটে সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবিবের উদ্যোগে ৩ কাঁচা সড়কে ইটের রাবিশ, কাদার দুর্ভোগ থেকে মুক্তি
আরো পড়ুন
ঝিনাইদহে দিনে গড়ে ৮ তালাক
আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
Scroll to Top