ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদ আমলে মানবাধিকার লঙ্ঘন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম ঝিনাইদহ-
ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদ আমলে মানবাধিকার লঙ্ঘন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে শহরের আলহেরা বাইপাস এলাকার জেলা জামায়াত কার্যালয়ে এ সভার আয়োজন করে শহর ও জেলা শিবির।

সভায় উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় মানবাধিকারা বিষয়ক সম্পাদক সিফাত উল আলম, জেলা জামায়াতের আমীর ঝিনাইদহ ২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আযম মো. আবু বকর,জেলা শিবির সভাপতি ও শহর সভাপতি  আরিফ হোসেন,আব্দুল্লাহ আল মামুন এবং  সেক্রেটারি ওবাইদুর রহমানসহ গুম ও কারাভোগী নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী সরকারের সময় মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে। তারা বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতন, গুম করে মাসের পর মাস অমানবিক আচরণ এবং ক্রসফায়ারের নামে শিবিরের নেতাদের হত্যার ঘটনা বারবার ঘটেছে।

বক্তারা এসব অপরাধের সাথে জড়িত পুলিশ সদস্যসহ সকলকে বিচারের আওতায় আনার দাবী জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ শহর শাখা ও জেলা শাখার সেক্রেটারি মাসুদ রানা পারভেজ ও ওবাইদুর রহমান।

আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আরো পড়ুন
দন্ত চিকিৎসা কল্যাণ সমিতি
আরো পড়ুন
কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এমপি মতিয়ার রহমান
আরো পড়ুন
Jhenaidah Arrested Photo
আরো পড়ুন
Fb Img 1787643652103 1
আরো পড়ুন
Scroll to Top