ঝিনাইদহের বিপ্লব সড়ক দুর্ঘটনায় নিহত, মাগুরায় ট্রাক-বাস সংঘর্ষে প্রাণ গেল এক চালকের

সাইফুল ইসলাম, ঝিনাইদহ-

মাগুরায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ঝিনাইদহের বাদপুকুরিয়া গ্রামের ট্রাকচালক বিপ্লব হোসেন (৩৫)। শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের বেলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ীগামী একটি চালবোঝাই ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক বিপ্লব গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শনিবার (৬ জুলাই) বিকাল ৬টায় নিজ বাড়ির পাশে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে বিপ্লব রেখে গেছেন তার শোকসন্তপ্ত মা, বাবা, ভাই-বোন, এক ছেলে ও এক মেয়ে।

মাগুরা হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাস জব্দ করা হয়েছে।

ঝিনাইদহের বিপ্লব সড়ক দুর্ঘটনায় নিহত, মাগুরায় ট্রাক-বাস সংঘর্ষে প্রাণ গেল এক চালকের

সাইফুল ইসলাম, ঝিনাইদহ-
মাগুরায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ঝিনাইদহের বাদপুকুরিয়া গ্রামের ট্রাকচালক বিপ্লব হোসেন (৩৫)। শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের বেলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ীগামী একটি চালবোঝাই ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক বিপ্লব গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু ঢাকায় নেওয়ার পথে বিপ্লবের মৃত্যু হয়।

মাগুরা হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আরো পড়ুন
দন্ত চিকিৎসা কল্যাণ সমিতি
আরো পড়ুন
কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এমপি মতিয়ার রহমান
আরো পড়ুন
Jhenaidah Arrested Photo
আরো পড়ুন
Fb Img 1787643652103 1
আরো পড়ুন
Scroll to Top