জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহ জামায়াতের সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি –
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামী। শুক্রবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে সমাবেশে মিলিত হয়।
ঝিনাইদহ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর। সমাবেশ পরিচালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল।
সমাবেশে নায়েবে আমীর ও ঝিনাইদহ পৌর মেয়র পদপ্রার্থী আঃ আলীম, জেলা বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম, শহর আমীর এ্যাড. ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা জীবন দিয়ে যে প্রত্যাশা নিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে, তার দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করার জোর দাবি জানান তারা।
তারা আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের জুলুম-গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বলেও জানান তারা

আরো পড়ুন
কালীগঞ্জে ৭ নভেম্বর পালনের প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরো পড়ুন
মহেশপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত, বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধে সচেতনতার আহ্বান
Img 20261101 Wa00011
আরো পড়ুন
Untitled 6 1793538895
Image 416286
Taherpurnewspic E8c4ce.og Image 6a784f
আরো পড়ুন
Scroll to Top