কালীগঞ্জ

কালিগঞ্জের উল্যা-কোলা সড়কে দুর্ঘটনায় নিহত ১

কালীগঞ্জ প্রতিনিধি

কালিগঞ্জের উল্যা-কোলা সড়কে দুর্ঘটনায় নিহত ১। ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার উল্যা-কোলা সড়কে ইঞ্জিনচালিত লাটা গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফজলু খাঁ (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া আহত একজনকে গুরুতর অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (১৪ মে) সাড়ে ১১টার দিকে উপজেলার কালীগঞ্জ-উল্যা দীঘির পাড় মাদরাসার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলু খাঁ উপজেলার নাটোপাড়া গ্রামের লোকমান খাঁর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে ফজলু খাঁ কোলা বাজার থেকে উল্যা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্যা দীঘির পাড় মাদরাসার পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং একজন মারাত্মকভাবে আহত হন।

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কোলা ক্যাম্পের আইসি লিটন হোসেন।

Share this news as a Photo Card

আরো পড়ুন
আত্মহত্যার মামলায় দেশের ৯ নম্বরে ঝিনাইদহ, শীর্ষে যশোর ও ৭ম কুষ্টিয়া
আরো পড়ুন
ঝিনাইদহে আবহাওয়া বদলে নিউমোনিয়া
আরো পড়ুন
গ্যাস ও বিদ্যুৎ সংকট, বিদ্যুৎ ও গ্যাস সংকট
আরো পড়ুন
কালীগঞ্জে ‘মোমিন স্যার’স সায়েন্স স্কোয়াড’
আরো পড়ুন
কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, গুরুতর আহত ১
আরো পড়ুন
অ্যান্টিভেনম ও ভ্যাকসিন হস্তান্তর
আরো পড়ুন
15 May 2025

কালিগঞ্জের উল্যা-কোলা সড়কে দুর্ঘটনায় নিহত ১

jhenedarkagoj.com |
Jhenedarkagoj
@Jhenedarkagoj
Scroll to Top