Jpeg 1

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতকের সমমান করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ঝিনাইদহ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে সদর হাসপাতাল চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন— বাংলাদেশে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ঝিনাইদহ শাখার সভাপতি জুয়েল মণ্ডল, সহ-সভাপতি এম এস শান্তা খাতুন, সাধারণ সম্পাদক উৎস কুমার বিশ্বাসসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

সে সময় উপস্থিত বক্তারা বলেন, এইচএসসি পাস করে ৩ বছর ধরে ডিপ্লোমা করি আমরা। এরপর আরও ৬ মাস ইন্টার্নি করার পরও আমাদের ডিগ্রির কোনো মূল্য থাকে না। কিন্তু আমরা সেই ইন্টার পাসই থেকে যাই। আমাদের সারাজীবনের পরিশ্রমই বৃথা হয়ে যায়। কাজেই আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের ডিগ্রি দিতে হবে। আমাদের দাবি মেনে না নিলে আন্দোলন আরও কঠোর হবে বলেও জানান শিক্ষার্থীরা।

আরো পড়ুন
মহেশপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত: কোটি টাকার ক্ষতির আশঙ্কা
আরো পড়ুন
IMG-20260728-WA0004
আরো পড়ুন
কালীগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব: গাছের ডালে পিষে গেল দোকান
আরো পড়ুন
৬ বছরে অগ্রগতি মাত্র ২%: ঠিকাদারের খামখেয়ালিপনায় মরণফাঁদে ঝিনাইদহ-যশোর মহাসড়ক
আরো পড়ুন
মহেশপুরের মথুরা বিএডিসি খামারে দুর্নীতির মহোৎসব
আরো পড়ুন
পানিহীন জিকে সেচ খাল: পুড়ছে শৈলকুপা ও হরিণাকুণ্ডুর ফসলি মাঠ
আরো পড়ুন
Scroll to Top