ঝিনাইদহে সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

ঝিনাইদহে সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

শহর প্রতিনিধি
ঝিনাইদহে সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার। ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী ও নাশকতা মামলায় ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়েব আলী জোয়ার্দারসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মোট পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) ভোরে ঝিনাইদহ পৌর শহরের আরাপপুর এবং শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে একই দিন দুপুরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়েব আলী জোয়ার্দ্দার (৭২), শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাদশা আলমগীর (৫৬), বালাপাড়া গ্রামের মাজিবুল ইসলাম (৫৭), গোসাইডাঙ্গা গ্রামের আল নাহিয়ান সাকিব (১৯) এবং মহিষাখোলা গ্রামের মো. হাসিবুল ইসলাম (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্ট কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং নাশকতা এড়াতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার একটি বাসা থেকে নায়েব আলী জোয়ার্দারকে এবং শৈলকুপার দুধসর গ্রাম থেকে বাদশা আলমগীরকে তাঁদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সম্প্রতি সারুটিয়া ইউনিয়নে ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

১৯৯৬-এর ছায়ায় ২০২৬: বৈধতা ও আন্দোলনের প্রশ্নে নতুন রাজনৈতিক বিতর্ক

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির চেয়ারম্যান হলেন এটর্নি জেনারেল আসাদুজ্জামান 

আরো পড়ুন
ঝিনাইদহে বেগবতী নদী থেকে নিখোঁজ রমজান আলীর মরদেহ উদ্ধার
আরো পড়ুন
মহেশপুর ঝিনাইদহ
আরো পড়ুন
গগগ
আরো পড়ুন
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঝিনাইদহে জামায়াতের র‌্যালি
আরো পড়ুন
ঝিনাইদহে ৭ দিন ধরে নিখোঁজ শিশু তানজিল, সন্ধানে আকুল পরিবার
আরো পড়ুন
WhatsApp Image 2026-08-11 at 18.18
আরো পড়ুন
Scroll to Top