বিনাইদহ-২ আসনে ত্রাণ বিতরণ নিয়ে অপপ্রচারের জবাবে তালিকা প্রকাশ।

বিনাইদহ প্রতিনিধি:

বিনাইদহ-২ আসনে সরকারের বরাদ্দকৃত নগদ অর্থ, শাড়ি ও খেজুর বিতরণ নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে আলী আজম মিডিয়া সেল এক বিবৃতিতে জানায়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বরাদ্দকৃত প্রায় ১০ লাখ টাকা এবং ৭০০ পিস শাড়ি ও খেজুর প্রকৃত উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে। এই বিতরণ কার্যক্রম উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

এদিকে সংযুক্ত তালিকা অনুযায়ী, ২০২৬ সালে পোড়াহাটী ইউনিয়নে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও প্রতিষ্ঠানে খেজুর বিতরণ করা হয়েছে। তালিকায় অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মাদ্রাসা ও এতিমখানা, যেখানে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে সহায়তা পৌঁছে দেওয়া হয়।

তালিকায় দেখা যায়, প্রতিটি প্রতিষ্ঠানে নির্দিষ্ট সংখ্যক এতিম ও আবাসিক শিক্ষার্থীর ভিত্তিতে খেজুরের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে ১ থেকে ৬ প্যাকেট পর্যন্ত খেজুর বিতরণের তথ্য উল্লেখ রয়েছে এবং সংশ্লিষ্টদের স্বাক্ষরও সংরক্ষিত আছে।

বিবৃতিতে আরও বলা হয়, এসব বিতরণের সম্পূর্ণ তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সংরক্ষিত রয়েছে এবং যে কেউ তা যাচাই করতে পারবেন।

সংশ্লিষ্টরা জানান, একটি পক্ষ এই স্বচ্ছ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আরো পড়ুন
দন্ত চিকিৎসা কল্যাণ সমিতি
আরো পড়ুন
কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এমপি মতিয়ার রহমান
আরো পড়ুন
Jhenaidah Arrested Photo
আরো পড়ুন
Fb Img 1787643652103 1
আরো পড়ুন
Scroll to Top