ঝিনাইদহের শৈলকুপা

শৈলকুপায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

শৈলকুপা প্রতিনিধি

শৈলকুপায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু। ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে হাবিবা নামের চার বয়সী এক শিশু মারা গেছে। মঙ্গলবার (৬ মে) সকাল ১১টার দিকে উপজেলার দোহারো গ্রামে এ ঘটনা ঘটে। হাবিবা ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।

জানা যায়, সকালে বাড়ির পাশে খেলা করছিল শিশু হাবিবা।

এর কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। পরে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান কালের কণ্ঠকে বলেন, ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

আরো পড়ুন
কালীগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব: গাছের ডালে পিষে গেল দোকান
আরো পড়ুন
৬ বছরে অগ্রগতি মাত্র ২%: ঠিকাদারের খামখেয়ালিপনায় মরণফাঁদে ঝিনাইদহ-যশোর মহাসড়ক
আরো পড়ুন
মহেশপুরের মথুরা বিএডিসি খামারে দুর্নীতির মহোৎসব
আরো পড়ুন
পানিহীন জিকে সেচ খাল: পুড়ছে শৈলকুপা ও হরিণাকুণ্ডুর ফসলি মাঠ
আরো পড়ুন
৯ মাস ধরে ভেঙে পড়ে আছে ঝিনাইদহের ভবানীপুর সেতু: চরম জনদুর্ভোগে দুই ইউনিয়ন
আরো পড়ুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন: আইনমন্ত্রীর বক্তব্য ও বিভ্রান্তি নিরসন
আরো পড়ুন
Scroll to Top