কোটচাঁদপুরে স্কুল ব্যাগে মিলল ৩ কোটি টাকার মাদক

কোটচাঁদপুর প্রতিনিধি

কোটচাঁদপুরে স্কুল ব্যাগে মিলল ৩ কোটি টাকার মাদক। ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে অভিযান চালিয়ে ২ কেজি ৩২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল মঙ্গলবার (১৩ মে) রাত ৮ টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে এ মাদক জব্দ করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ব্যাটালিয়ন সদর থেকে কোটচাঁদপুর স্টেশনে মাদকবিরোধী অভিযান চালানো হয়।

এ সময় রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনের ‘ছ’ নম্বর বগির ৫ ও ৬ নম্বর সিটের ওপরের রেলিং ফেলে রাখা স্কুল ব্যাগ থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হেরোইনের ওজন ২ কেজি ৩২ গ্রাম, বাজারমূল্য আনুমানিক ৩ কোটি টাকারও বেশি।

আইনানুগ প্রক্রিয়া শেষে উদ্ধার করা মাদক ধ্বংস করা হবে বলে জানিয়েছে বিজিবি।

Share this news as a Photo Card

আরো পড়ুন
আত্মহত্যার মামলায় দেশের ৯ নম্বরে ঝিনাইদহ, শীর্ষে যশোর ও ৭ম কুষ্টিয়া
আরো পড়ুন
ঝিনাইদহে আবহাওয়া বদলে নিউমোনিয়া
আরো পড়ুন
গ্যাস ও বিদ্যুৎ সংকট, বিদ্যুৎ ও গ্যাস সংকট
আরো পড়ুন
কালীগঞ্জে ‘মোমিন স্যার’স সায়েন্স স্কোয়াড’
আরো পড়ুন
কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, গুরুতর আহত ১
আরো পড়ুন
অ্যান্টিভেনম ও ভ্যাকসিন হস্তান্তর
আরো পড়ুন
15 May 2025

কোটচাঁদপুরে স্কুল ব্যাগে মিলল ৩ কোটি টাকার মাদক

jhenedarkagoj.com |
Jhenedarkagoj
@Jhenedarkagoj
Scroll to Top