Whatsapp Image 2026 08 20 At 3.07.17 Pm

মাধবদীতে স্ত্রীকে হত্যার পর মরদেহ গুমের অভিযোগ, স্বামী আটক

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মাধবদীতে স্ত্রীকে হত্যার পর মরদেহ মাটিচাপা দেওয়ার অভিযোগে স্বামী শরীফ মিয়াকে (৪২) আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাতে তাকে আটক করা হয়। নিহতের নাম জাহানারা বেগম (৩৯)। নিহতের স্বজনদের দাবি, প্রায় ১৫ বছর আগে সামাজিকভাবে শরীফ মিয়ার সঙ্গে জাহানারার বিয়ে হয়। তাদের সংসারে ৮ বছর বয়সী একটি মেয়েসন্তান রয়েছে। শরীফ মাধবদী শহরের একটি হোটেলে কাজ করতেন।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। শরীফের দাবি, একপর্যায়ে তিনি স্ত্রীকে থাপ্পড় দিলে জাহানারা টিউবওয়েলের ওপর পড়ে অচেতন হয়ে যান। পরে তাকে ঘরে নেওয়া হলেও কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন, জাহানারা মারা গেছেন। শরীফের ভাষ্য অনুযায়ী, বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে তিনি কাউকে না জানিয়ে মরদেহ মাটিচাপা দেন।

ঘটনার দুই দিন পর বুধবার দুপুরে শরীফ থানায় গিয়ে স্ত্রী নিখোঁজ হওয়ার বিষয়ে অভিযোগ করার চেষ্টা করেন। তবে তার কথাবার্তায় পুলিশের সন্দেহ হলে তাকে নজরদারিতে রাখা হয়। পরে জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য বেরিয়ে আসে বলে পুলিশ জানিয়েছে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, স্ত্রীকে হত্যার পর মরদেহ মাটিচাপা দেওয়ার অভিযোগে শরীফ মিয়াকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, মরদেহ মাটিচাপা দেওয়া হওয়ায় তা উদ্ধারের জন্য ম্যাজিস্ট্রেটের আদেশ প্রয়োজন। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এদিকে নিহতের স্বজনেরা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

আরো পড়ুন
1 10
আরো পড়ুন
Whatsapp Image 2026 08 20 At 13.07.48
আরো পড়ুন
IMG-20260205-WA0002
আরো পড়ুন
IMG-20260205-WA0001
আরো পড়ুন
এক যুগ পর নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী
আরো পড়ুন
BCI
আরো পড়ুন
Scroll to Top