# রাতভর ইউক্রেনের ৬৯৯ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

- Link: https://www.jhenedarkagoj.com/world-news/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a6%ad%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%ac%e0%a7%af%e0%a7%af-%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b/
- Published: 2026-11-25T10:39:11+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**ঝিনেদার কাগজ ডেস্ক**

Thank you for reading this post, don't forget to subscribe!

রাশিয়ার রাজধানী মস্কো ও ক্রিমিয়া উপদ্বীপসহ বিভিন্ন এলাকায় রাতভর ইউক্রেনের ৬৯৯টি 
ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে মস্কো। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা
মন্ত্রণালয় এ তথ্য জানায়।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাতভর দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা
৬৯৯টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানী লক্ষ্য করে ৩৫৫টি ড্রোন ছোড়া হয়েছিল।
এর মধ্যে ৬৩টি ড্রোন মস্কোর কাছাকাছি পৌঁছানোর পর ধ্বংস করা হয়।

রুশ কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর জানায়নি।

প্রায় পাঁচ বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দুই পক্ষের হামলা-পাল্টা হামলা অব্যাহত
রয়েছে। শীত সামনে রেখে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলা জোরদার
হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, গত সপ্তাহান্তে লিবিয়ার উপকূলে রাশিয়ার দুটি জাহাজে হামলার দায় স্বীকার করেছে
ইউক্রেন। সোমবার দেশটি জানায়, জাহাজ দুটির একটি বন্দরে নোঙর করা ছিল এবং অন্যটি কাছাকাছি
সমুদ্রে অবস্থান করছিল। ইউক্রেনের দাবি, হামলায় রাশিয়ার নতুন একটি যুদ্ধজাহাজ পুরোপুরি
ধ্বংস হয়েছে।

**আরও পড়ুন:**

 * [গরু জবাই বন্ধে কঠোর ব্যবস্থা, নতুন আইন আনার ঘোষণা শুভেন্দুর](https://www.jhenedarkagoj.com/world-news/%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b8/)
 * [খ্রিষ্টান নানা–নানির আদরে বড় হলেও নিজের মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ](https://www.jhenedarkagoj.com/world-news/%e0%a6%96%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/)
