# মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা

- Link: https://www.jhenedarkagoj.com/world-news/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0/
- Published: 2026-11-21T11:07:17+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

আন্তর্জাতিক ডেস্কThank you for reading this post, don't forget to subscribe! মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে দক্ষতা প্রশিক্ষণ দিয়ে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছে মালয়েশিয়া সরকার। শুক্রবার (২০ নভেম্বর) দেশটির উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এ পরিকল্পনার ঘোষণা দেন। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর দমন-পীড়নের পর রোহিঙ্গাদের পুনর্বাসনে এটি অন্যতম বড় উদ্যোগ হতে যাচ্ছে। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এক গুরুত্বপূর্ণ রায়ের পরদিন এ ঘোষণা এল। ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড ও ব্যাপক যৌন সহিংসতার অভিযোগের বিষয়ে আদালতের রায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এক বিবৃতিতে আহমদ জাহিদ হামিদি বলেন, মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি আরও সমন্বিত, কার্যকর ও মানবিকভাবে মোকাবিলার সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে গ্রহণে তুরস্ক সরকারের সম্মতিকে স্বাগত জানাই। অভিবাসন ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তার জন্য দীর্ঘদিন ধরে চ্যালেঞ্জ তৈরি করা এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান খোঁজার পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আরও বলেন, শরণার্থী পুনর্বাসনে বিভিন্ন দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, তুরস্কের সঙ্গে এ উদ্যোগ তার একটি মডেল হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বাছাই, দক্ষতা প্রশিক্ষণ, প্রয়োজনীয় কাগজপত্র তৈরি ও পুনর্বাসনের কার্যক্রম সমন্বয় করবে মালয়েশিয়া সরকার। এ জন্য তুরস্কের কর্তৃপক্ষ, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কাজ করা হবে। কর্মসূচি বাস্তবায়নে শিল্প খাতের চাহিদা, শরণার্থীদের সম্মতি এবং আন্তর্জাতিক বিধিবিধান বিবেচনায় রাখা হবে। তবে এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এবং শরণার্থীদের উপস্থিতি নিয়ে অসন্তোষের কারণে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর চাপের মুখে রয়েছে মালয়েশিয়া। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ নাগাদ মালয়েশিয়ায় মিয়ানমার থেকে আসা প্রায় ১ লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী ছিলেন। তাঁদের প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। এ ছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মিয়ানমারের ১০ হাজারের বেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সূত্র: রয়টার্স আরও পড়ুন: চীনের সিই‑২৫এ বৈদ্যুতিক বিমান প্রথমবার আকাশে উড়ল ট্রাম্পের স্টিফেন মিলার নিয়োগে ভোটারদের রায়কে চ্যালেঞ্জ
