# মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫% শুল্ক প্রস্তাবের পর ভারতের প্রতিক্রিয়া

- Link: https://www.jhenedarkagoj.com/world-news/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a8/
- Published: 2026-11-26T18:19:48+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**অনলাইন ডেস্ক**

Thank you for reading this post, don't forget to subscribe!

মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর (ইউএসটিআর) ভারতসহ ১৪টি দেশের পণ্য উৎপাদন নিয়ে
তদন্তের পর ভারতকে ২৫ শতাংশ নতুন শুল্ক হার আরোপের প্রস্তাব দিয়েছে।

নোটিশ জারি হওয়ার পরই ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে জানায়
যে দেশের কোনো শিল্প খাতে কাঠামোগত অতিরিক্ত উৎপাদনক্ষমতা নেই এবং যুক্তরাষ্ট্রের শুল্ক
প্রস্তাব অযৌক্তিক।

বিবৃতিতে বলা হয়েছে যে বাণিজ্য সংক্রান্ত যেকোনো বিষয় দ্বিপক্ষীয় আলোচনার কাঠামোর মধ্যে
সমাধান করা উচিত এবং ভারত দ্রুত একটি বাণিজ্যচুক্তি চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে 
কাজ চালিয়ে যাবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নোটিশে উল্লেখ করা হয়েছে যে, চুক্তি হলে ভারতীয় পণ্যের ওপর 
শুল্ক ১৭ শতাংশে নামতে পারে, কিন্তু চুক্তি না হলে ২৫ শতাংশে থাকবে।

নোটিশে যুক্তরাষ্ট্রের সন্দেহ যে ভারত ও বাংলাদেশসহ ১৪টি দেশ তাদের কারখানায় প্রয়োজনের
তুলনায় বেশি পণ্য উৎপাদন করছে, যা বিশ্ববাজারে দামের ওপর প্রভাব ফেলছে।

চীনের ক্ষেত্রে শুল্ক সর্বোচ্চ ৪০ শতাংশ, সিঙ্গাপুরে সর্বনিম্ন ১০ শতাংশ। ভিয়েতনাম,
কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সুইজারল্যান্ড
ও ইউরোপীয় ইউনিয়নে শুল্ক ১৫ শতাংশ। বাংলাদেশে সর্বোচ্চ প্রস্তাব ১৮ শতাংশ।

যুক্তরাষ্ট্রের তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ভারত সহযোগিতা করছে এবং প্রতিটি
ধাপে অবস্থান স্পষ্ট করেছে। ২০২৬ সালের ২ ফেব্রুয়ারে বাণিজ্যচুক্তি ঘোষণা এবং ৭ ফেব্রুয়ারে
যৌথ বিবৃতি প্রকাশের পর ভারত দ্রুত চুক্তি চূড়ান্ত করতে চায়।

ভারতের শিল্পমহলে শুল্ক প্রস্তাবের ফলে উদ্বেগ ও আশাবাদ উভয়ই দেখা গেছে; চুক্তি হলে
শুল্ক ১৭ শতাংশে নামার সম্ভাবনা থাকায় আশার ঝিলিক রয়েছে।

কিছু ব্যবসায়ী মহল যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপের পক্ষে, যাতে মার্কিন
ব্যবসায়ীরা ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করতে পারে। চেম্বার অব ট্রেডিং ইন্ডাস্ট্রির (
সিটিআই) একটি বিবৃতিতে বলা হয়েছে যে পাল্টা ব্যবস্থা না নিলে ওষুধ, ইলেকট্রনিকস, রত্ন
ও গয়না, চামড়া, ধাতু ও সামুদ্রিক পণ্যের বাজারে খারাপ প্রভাব পড়বে এবং পাঁচ লাখ মানুষের
জীবিকা ঝুঁকিতে পড়বে। সিটিআই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখবে বলে জানায়।

**আরও পড়ুন:**

 * [বিধানসভায় থালাপতি বিজয়ের বিস্ফোরক বক্তব্য, হঠাৎ কেন উত্তপ্ত হলো অধিবেশন?](https://www.jhenedarkagoj.com/politics/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc/)
 * [পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনে উদ্যোগ, চূড়ান্ত সিদ্ধান্ত সংসদের](https://www.jhenedarkagoj.com/world-news/%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/)
