# চীনের সিই‑২৫এ বৈদ্যুতিক বিমান প্রথমবার আকাশে উড়ল

- Link: https://www.jhenedarkagoj.com/world-news/%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%87-%e0%a7%a8%e0%a7%ab%e0%a6%8f-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/
- Published: 2026-11-18T12:02:38+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**অনলাইন ডেস্ক**

Thank you for reading this post, don't forget to subscribe!

শানডং প্রদেশের বিনঝৌ শহরে শনিবার (২৭ অক্টোবর) চীনের কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন
অব চায়না (কোম্যাক) তৈরি ১০ মেট্রিক টন শ্রেণির প্রথম বাণিজ্যিক বৈদ্যুতিক বিমান ‘সিই‑
২৫এ’ পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে।

উড্ডয়নটি ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড ধরে চলেছিল, যার মধ্যে বিমানটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে
উড়েছে এবং ৬০.৪ কিলোমিটার পথ অতিক্রম করেছে। উড্ডয়নে দুজন পাইলট ও একজন ফ্লাইট টেস্ট
ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন। কোম্যাকের বিবৃতিতে জানানো হয়েছে যে উড়োজাহাজটি স্বাভাবিকভাবে
কাজ করেছে এবং পরীক্ষার সব ফলাফল প্রত্যাশামাফিক হয়েছে।

সিই‑২৫এ সর্বোচ্চ ১৯ জন যাত্রী বহন করতে সক্ষম, সর্বোচ্চ ওজন ১০ মেট্রিক টন, ঘণ্টায়
৩০০ কিলোমিটার গতি ও ২,৪০০ মিটার উচ্চতায় উড়তে পারে এবং ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে
পারে। এর ডানায় বিশেষ সমন্বিত বৈদ্যুতিক পাখা চালনা ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যা 
আকাশে উড়ার শক্তি জোগায়।

পাইলটসহ উড্ডয়নের আগে উড়োজাহাজটি ২ ফেব্রুয়ারিতে প্রথম চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন
সম্পন্ন করে এবং তৈরির পর্যায়ে ১৯টি চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন করেছে। কোম্যাকের
সাথে চীনের ব্যাটারি নির্মাতা কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড(
সিএটিএল), সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় ও অন্যান্য দেশীয় অংশীদার যৌথভাবে বিমানটি
তৈরি করেছে।

বাণিজ্যিকভাবে চালানোর জন্য সনদ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কোম্যাক জানিয়েছে, চীনের
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতিমধ্যে সিই‑২৫এ উড়োজাহাজের সনদের আবেদন গ্রহণ করেছে।
চীনের ‘সিসিএআর‑২৫’ উড্ডয়নযোগ্যতা নীতিমালা মেনে উড়োজাহাজটি তৈরি করা হচ্ছে এবং বাণিজ্যিক
সেবায় যুক্ত হওয়ার আগে এই অনুমোদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

**আরও পড়ুন:**

 * [৩০ লাখ হেক্টর বনভূমি পুড়ে ছাই, দাবানলের ধোঁয়ার জন্য ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট](https://www.jhenedarkagoj.com/world-news/%e0%a7%a9%e0%a7%a6-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc/)
 * [মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরি, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের](https://www.jhenedarkagoj.com/world-news/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/)
