# আরব দলগুলোকে বাদ দিয়ে সরকার গঠনে নেতানিয়াহুর শর্ত, আইজেনকটের সঙ্গে আলোচনা

- Link: https://www.jhenedarkagoj.com/world-news/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%a6%e0%a6%b2%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95/
- Published: 2026-11-23T07:34:41+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

আন্তর্জাতিক ডেস্ক Thank you for reading this post, don't forget to subscribe! ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে আবারও আলোচনায় বসতে যাচ্ছে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ও বিরোধী জোটের নেতা গাদি আইজেনকটের ইয়াশার পার্টি। তবে সম্ভাব্য জাতীয় ঐক্যের সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত না করার শর্ত দিয়েছে নেতানিয়াহুর দল। অন্যদিকে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন আইজেনকট। রোববার (২২ নভেম্বর) ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে হার্জলিয়ায় একটি হোটেলে দুই দলের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় দুপুর ১টায় এ আলোচনা শুরু হওয়ার কথা। টানা দ্বিতীয় রোববারের মতো সরকার গঠন নিয়ে আলোচনায় বসছে দল দুটি। ইসরায়েলের সাবেক সেনাপ্রধান আইজেনকটের সরকার গঠনের জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। প্রয়োজনে প্রেসিডেন্ট এ সময় আরও ১৪ দিন বাড়াতে পারবেন। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে কোনো দল বা জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। জোট গঠন নিয়ে মতবিরোধ আইজেনকটের নেতৃত্বাধীন জোটের মধ্যেই সরকার গঠনের পদ্ধতি নিয়ে মতপার্থক্য রয়েছে। অতি-কট্টরপন্থী ইহুদি দলগুলোর সঙ্গে জোট, আরব দলগুলোর সঙ্গে সমঝোতা, নাকি নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার—কোন পথে এগোনো হবে, তা নিয়ে জোটের নেতাদের মধ্যে বিভক্তি রয়েছে। শনিবার লিকুদ পার্টির সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনায় ফেরার সিদ্ধান্তকে ‘যতটা সম্ভব বিস্তৃত সরকার গঠনের প্রকৃত অঙ্গীকার’ বলে উল্লেখ করেছে আইজেনকটের ইয়াশার পার্টি। দলটি জানিয়েছে, সরকার গঠনের সব সম্ভাব্য পথ খতিয়ে দেখতে প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন আইজেনকট। অন্যদিকে, নেতানিয়াহুর লিকুদ পার্টি এমন একটি সরকার গঠনের আহ্বান জানিয়েছে, যেখানে ইসরায়েলকে ইহুদি জনগণের জাতিরাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়—এমন দলগুলো অংশ নেবে। তবে নতুন সরকারে কোনো আরব দলকে অন্তর্ভুক্ত করা যাবে না বলে শর্ত দিয়েছে দলটি। জাতীয় ঐক্যের সরকার গঠনে আরও কয়েকটি শর্ত দিয়েছে লিকুদ পার্টি। এর মধ্যে রয়েছে বিদায়ী প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ এবং বিদ্বেষমূলক প্রচারণা বন্ধ করা। পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাখ্যান, সিরিয়া, লেবানন ও গাজা উপত্যকার ভূখণ্ডের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং অতি-কট্টরপন্থী ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়ে সমঝোতার বিষয়গুলোও রয়েছে। আরব দলগুলোর রেকর্ড আসন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের এবারের নির্বাচনে আরব দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে। এসব দল নেতানিয়াহুর ক্ষমতায় থাকার বিরোধিতা করছে। নেতানিয়াহু ও তাঁর মিত্ররা নিয়মিত আরব দলগুলোর সমালোচনা করে আসছেন। জাতীয় ঐক্যের সরকার গঠিত হলে প্রধানমন্ত্রী পদটি নেতানিয়াহু ও আইজেনকটের মধ্যে পর্যায়ক্রমে ভাগ করে নেওয়ার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। এর আগে ইসরায়েলে এ ধরনের ক্ষমতা ভাগাভাগির ব্যবস্থা চালু হয়েছিল। তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আইজেনকট। তাঁর মিত্র ও ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। শনিবার তিনি বলেছেন, ‘কোনো পরিস্থিতিতেই’ নেতানিয়াহু বা তাঁর জোটের সঙ্গে সরকার গঠনে তাঁরা অংশ নেবেন না। সরকার গঠন নিয়ে আলোচনা দীর্ঘায়িত না করার বিষয়ে গত শুক্রবার সতর্ক করেছেন আইজেনকট। তিনি দ্রুত একটি ‘জরুরি জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব পার্লামেন্টে তোলার প্রস্তুতির কথা জানিয়েছেন। যদিও এ পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেননি তিনি, তবে তাঁর বক্তব্যে দুই ধাপের একটি পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে। প্রথমে বিরোধী দলগুলোর প্রধান অংশকে নিয়ে দ্রুত একটি সংখ্যালঘু সরকার গঠন এবং পরে সেই সরকারের পরিসর বাড়ানোর পরিকল্পনা থাকতে পারে। আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে মহেশপুরে ১৩ ঘণ্টা পড়ে রইল বাবার মরদেহ গোপালগঞ্জ-নড়াইলের মহাসড়ক এলাকায় সরকারের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন জামায়াতের
