গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা 

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মাজেদুল ইসলাম মিন্টু ঢালী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার কোটচাঁদপুর উপজেলার বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন তোফাজ্জল ঢালী মার্কেট ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন।

উল্লেখ্য, মাজেদুল ইসলাম মিন্টু কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। তবে জামায়াতে ইসলামীতে যোগদানের পর তিনি আসন্ন উপজেলা নির্বাচনে আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, উপজেলা নায়েবে আমীর মাস্টার আজিজুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, নায়েবে আমীর মাওলানা মতিউর রহমান খান, বায়তুলমাল সম্পাদক মাস্টার রেজাউল হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার মশিউর রহমান, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, পৌর সেক্রেটারি মাহফুজুল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ।
জামায়াতে যোগদানের কারণ সম্পর্কে মাজেদুল ইসলাম মিন্টু ঢালী বলেন, “বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তা‘আলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।

Share this news as a Photo Card

আরো পড়ুন
Fb Img 1787643652103 1
আরো পড়ুন
কোটচাঁদপুরে শিক্ষিকার স্বর্ণালংকার লুটের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার
আরো পড়ুন
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া সুদূর আফগানিস্তানের নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ দাফনের পৌনে পাঁচ মাস পর
আরো পড়ুন
শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক
আরো পড়ুন
পরিচালনা পর্ষদের সভাপতি হামিদুল ইসলাম হামিদ;
আরো পড়ুন
আত্মহত্যার মামলায় দেশের ৯ নম্বরে ঝিনাইদহ, শীর্ষে যশোর ও ৭ম কুষ্টিয়া
আরো পড়ুন
15 January 2026

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান

www.hostbuybd.com
Scroll to Top