Fb Img 1787643652103 1

মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কালীগঞ্জে ২ জন গ্রেপ্তার

কালীগঞ্জ,  প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন করে সাধারণ মানুষের শান্তি বিনষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কালীগঞ্জ উপজেলার খাঞ্জাপুর গ্রামের মৃত বোরহান লস্করের ছেলে নয়ন লস্কর (২৩) ও একই গ্রামের সিদ্দিক লস্করের ছেলে মিরাজ হোসেন (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কোলা বাজার এলাকা থেকে পেত্নীপাড়া গ্রামে দুই যুবককে বেসামাল অবস্থায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেখা যায়। খবর পেয়ে কোলা বাজার পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। পরে তাদের মাদক সেবনের সত্যতা পাওয়া যায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মাদক সেবন করে জনসাধারণের শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

Share this news as a Photo Card

আরো পড়ুন
Whatsapp Image 2026 08 25 At 19.43.35
আরো পড়ুন
Jhenaidah Arrested Photo
আরো পড়ুন
কোটচাঁদপুরে শিক্ষিকার স্বর্ণালংকার লুটের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার
আরো পড়ুন
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া সুদূর আফগানিস্তানের নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ দাফনের পৌনে পাঁচ মাস পর
আরো পড়ুন
শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক
আরো পড়ুন
পরিচালনা পর্ষদের সভাপতি হামিদুল ইসলাম হামিদ;
আরো পড়ুন
25 August 2026

মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কালীগঞ্জে ২ জন গ্রেপ্তার

www.hostbuybd.com
Scroll to Top