দুর্নীতি নয়, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার কালীগঞ্জের জনসমাবেশে

বনি আমিন, কালীগঞ্জ:

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও ঝিনাইদহ সদরের আংশিক) আসনে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবু তালিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ থানা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা। সমাবেশ সফল করতে দুপুরের পর থেকেই ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম থেকে নারী ও পুরুষ নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে আসতে থাকেন। অনুষ্ঠান শুরুর আগেই সমাবেশস্থলসহ আশপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়। বিশেষ করে নারী কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের দাবি, সমাবেশে পঞ্চাশ হাজারেরও বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু তালিব বলেন, দেশের স্বাধীনতার পর ৫৪ বছরে ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম জাতীয় নির্বাচন। তিনি বলেন, “এতদিন যারা ক্ষমতায় ছিল তারা লুটপাট ও হত্যার রাজনীতি করেছে। সারা দেশে আমাদের হাজারো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আজ মানুষ বুঝতে শিখেছে, আমরা আর তাদের ফাঁদে পা দিতে চাই না।” তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক ন্যায় প্রতিষ্ঠার রাষ্ট্র গড়তে চায়। জনগণের ভোটে জামায়াত নির্বাচিত হলে অপশাসন ও অনিয়মের অবসান ঘটানো হবে এবং শফিকুর রহমান, এর নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে। নিজের নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিক, আলেম-ওলামা ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কালীগঞ্জকে একটি মডেল শহরে পরিণত করতে চান। তিনি নির্বাচিত হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। কৃষকদের জন্য প্রণোদনা ও আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়ানো হবে। নদী ও খাল খনন, মাদকমুক্ত সমাজ গঠন এবং মোবারকগঞ্জ চিনিকলকে দুর্নীতির হাত থেকে মুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া তিনি কালীগঞ্জে সংঘটিত একটি রাজনৈতিক সহিংসতায় দুই ভাই হত্যার ঘটনার বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেন। নারীদের দক্ষতা বৃদ্ধি করে সামাজিক বলয় গড়ে তোলা, মোড়ে মোড়ে অভিযোগ বাক্স স্থাপন এবং জনগণের পরামর্শের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনার কথাও জানান তিনি। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “আমার কোনো অর্থ দরকার নেই, কোনো লোভ নেই। আমি শুধু কালীগঞ্জবাসীর উন্নয়নে কাজ করতে চাই।” সমাবেশে জামায়াতে ইসলামীর হিন্দু শাখার নেতা বাবু পিকুল মজুমদার বলেন, স্বাধীনতার পর থেকে মানুষ বারবার প্রতিশ্রুতি ভঙ্গের রাজনীতি দেখেছে। তিনি সৎ, যোগ্য, শিক্ষিত ও দুর্নীতিমুক্ত প্রার্থী হিসেবে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবু তালিবকে ভোট দিয়ে সংসদে পাঠানোর আহ্বান জানান। এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলিম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, মহেশপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা ওলিউর রহমান, সদর উপজেলা আমির ড. হাবিবুর রহমান, ছাত্রশিবিরের জেলা সভাপতি আরিফ হোসেন, ঝিনাইদহ শহর শাখার আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন, কালীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক লুৎফর রহমান, উপজেলা ছাত্রশিবির সভাপতি ঈশা খানসহ সাবেক ও বর্তমান শিবির নেতৃবৃন্দ ও স্থানীয় নেতারা। সমাবেশটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল র‍্যালি কালীগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন
Screenshot 2026-03-12 223438
আরো পড়ুন
1773223079599
আরো পড়ুন
কালীগঞ্জের রাজনীতিতে আস্থার প্রতীক মাওলানা ওলিউর রহমান
আরো পড়ুন
4994
আরো পড়ুন
IMG-20260228-WA0098
আরো পড়ুন
20260226_123301
আরো পড়ুন
Scroll to Top