# দুই গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার জয়, ইয়ামালের পেনাল্টি মিস

- Link: https://www.jhenedarkagoj.com/sports-news/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9b%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/
- Published: 2026-11-23T07:45:19+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

স্পোর্টস ডেস্কThank you for reading this post, don't forget to subscribe! শুরুতেই দুই গোল হজম, এরপর লামিন ইয়ামালের পেনাল্টি মিস—সব মিলিয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছিল বার্সেলোনা। তবে বিরতির পর দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচের চিত্র পাল্টে দেয় হান্সি ফ্লিকের দল। দ্বিতীয়ার্ধে তিন গোল করে ভিয়ারিয়ালকে ৩-২ ব্যবধানে হারিয়েছে কাতালানরা। এই জয়ে লা লিগার শীর্ষস্থান আরও শক্ত করেছে তারা। রোববার (২২ নভেম্বর) স্পটিফাই ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচের পঞ্চম মিনিটেই তাজন বুকানানের গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। দুই মিনিট পর আলবার্তো মোলেইরোর পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন তানি ওলুওয়াসেই। মাত্র সাত মিনিটের মধ্যে দুই গোল হজম করে চাপে পড়ে স্বাগতিক বার্সেলোনা। ১৯ মিনিটে পেনাল্টি আদায় করেন লামিন ইয়ামাল। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। তাঁর নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। ফলে প্রথমার্ধে আর ব্যবধান কমাতে পারেনি বার্সেলোনা। বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ায় ফ্লিকের দল। ৫৭ মিনিটে পেদ্রির কর্নার থেকে হেডে গোল করে বার্সেলোনাকে ম্যাচে ফেরান জেরার্দ মার্তিন। চার মিনিট পর ইয়ামালের পাস থেকে সমতাসূচক গোল করেন ফের্মিন লোপেজ। এরপর ৬৭ মিনিটে এরিক গার্সিয়ার বাড়ানো বল নিজেদের জালে জড়িয়ে দেন ভিয়ারিয়াল ডিফেন্ডার পাউ নাভারো। তাতেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাভারো। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকেরা। এই জয়ে ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে থাকল বার্সেলোনা। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। উল্লেখ্য, আগের দিন সেল্তা ভিগোর বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন রিয়ালের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও। আরও পড়ুন: ধোনির অবসরে আইপিএলের ব্যবসায় কী প্রভাব পড়বে বেলজিয়ামের কাছে ইতালির বড় হার, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স
