# ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ

- Link: https://www.jhenedarkagoj.com/politics/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0/
- Published: 2025-09-20T19:59:04+06:00
- Author: admin

###### সাইফুল ইসলাম ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ন্যায় ও কল্যাণমুখী সমাজ গঠনের
লক্ষ্যে ঝিনাইদহে বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার
সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে
ইসলামী ঝিনাইদহ জেলা শাখা।

Thank you for reading this post, don't forget to subscribe!

সমাবেশে জেলার বিভিন্ন পেশাজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ
অংশগ্রহণ করেন।

সেসময় বক্তাব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড.
আলমগীর বিশ্বাস, জেলা জামায়াতের আমীর আলী আজম মোঃ আবু বকর, নায়েবে আমীর আব্দুল আলীম,
জেলা সেক্রেটারি আব্দুল আওয়ালের সঞ্চালনায় প্রোগ্রামে দারস পেশ করেন শাহ মো: শাহাদাত
হোসেন এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন,
 এসময়
জামায়াত নেতারা বলেন, জনগণের কল্যাণে নিবেদিত রাজনীতি ও দেশপ্রেমে উজ্জীবিত নেতৃত্বই
সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে। এজন্য নতুন প্রজন্মকে সৎ, নৈতিক ও দেশপ্রেমিক 
হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
