# যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ

- Link: https://www.jhenedarkagoj.com/neighboring-district-news/jessore/%e0%a6%af%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a5/
- Published: 2026-11-23T14:57:43+06:00
- Author: admin

যশোর প্রতিনিধিThank you for reading this post, don't forget to subscribe! যশোর শহরের চাঁচড়া ডাল মিল এলাকায় মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলাকে কেন্দ্র করে স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত ওই গৃহবধূকে প্রথমে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত গৃহবধূর নাম তিথী (৩০)। অভিযুক্ত স্বামী বিল্লালের বয়স ৪০ বছর। তাঁরা চাঁচড়া ডাল মিল এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বিল্লাল নড়াইল জেলার মিরাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত পাঞ্জমিনা। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে ভাড়া বাসায় মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন তিথী। এ নিয়ে স্বামী বিল্লালের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বিল্লাল তিথীর দুই হাত খাটের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ফেলেন। এরপর ধারালো দা দিয়ে তাঁর বাম হাতের কব্জিতে কোপ দেন। এতে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। ঘটনার পর বিল্লাল নিজেই আহত স্ত্রীকে নিয়ে রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে যান। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে স্বামী ও আহত গৃহবধূর মা তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে নিয়ে রওনা হন। আরও পড়ুন: যবিপ্রবিতে ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীনবরণ বেনাপোল সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, রাতে সার্চলাইটে টহল
