# যবিপ্রবিতে ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীনবরণ

- Link: https://www.jhenedarkagoj.com/neighboring-district-news/jessore/%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%81%e0%a6%a1/
- Published: 2026-11-22T21:56:19+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

যবিপ্রবি প্রতিনিধিThank you for reading this post, don't forget to subscribe! যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তাঁদের উপহার হিসেবে কলমদানি দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রিয়াদ পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান সাকিব। সভাপতির বক্তব্যে রিয়াদ পারভেজ বলেন, সবাইকে ঐক্যবদ্ধ ও সৎ থাকতে হবে। সংগঠনের আগামী দিনের সব কর্মসূচি সফল করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে যোগ্য ব্যক্তিদের ওপর সাংগঠনিক দায়িত্ব অর্পণ করা যায়। সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান সাকিব বলেন, অ্যাসোসিয়েশনের কার্যক্রম শুধু অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। ঝিনাইদহের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, একে অপরের খোঁজখবর রাখা এবং সুখে-দুঃখে পাশে থাকাও সংগঠনের অন্যতম লক্ষ্য। এ সময় তিনি সংগঠন প্রতিষ্ঠার ইতিহাস এবং বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস ঝিনাইদহ পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগের কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ওয়াহিদুজ্জামান, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক আল-আমিন বিশ্বাস, নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. সোহেল রানা এবং পরিবহন দপ্তরের কর্মকর্তা হাসান আলী। এ ছাড়া ঝিনাইদহ জেলা থেকে আসা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। আরও পড়ুন: ঝিনাইদহে হাট নাকি ধান লাগানো মাঠ? কোটচাঁদপুরে ফুলকপির দাম পড়ে বিপাকে তিন বন্ধু, জমিতেই ফেলে রাখছেন ফসল
