# বেনাপোল সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, রাতে সার্চলাইটে টহল

- Link: https://www.jhenedarkagoj.com/neighboring-district-news/jessore/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0/
- Published: 2026-11-23T14:54:54+06:00
- Author: admin

যশোর প্রতিনিধিThank you for reading this post, don't forget to subscribe! যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে দিন-রাত সতর্ক অবস্থানে রয়েছেন ৪৯ বিজিবির সদস্যরা। রাতের অন্ধকারে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আধুনিক সার্চলাইট ব্যবহার করে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সার্চলাইটের আলোয় সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ করছেন দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা। আসন্ন ডিসেম্বরকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। কেউ যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪৯ বিজিবির এ তৎপরতা অব্যাহত রয়েছে।
