# মেহেরপুর সীমান্তে কৃষক আটক, প্রতিবাদে দুই ভারতীয় ধরে আনল গ্রামবাসী

- Link: https://www.jhenedarkagoj.com/neighboring-district-news/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%95-%e0%a6%86/
- Published: 2026-08-11T19:27:45+06:00
- Author: admin

**মেহেরপুর প্রতিনিধি**
 মেহেরপুর সীমান্তে কৃষক আটক, প্রতিবাদে দুই ভারতীয় ধরে আনল
গ্রামবাসী। মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত থেকে আজ (মঙ্গলবার) সকালে আবদুল মান্নান(
৭০) নামের এক বাংলাদেশি কৃষককে তুলে নিয়ে যায় বিএসএফ। তিনি নিজের জমিতে কীটনাশক স্প্রে
করার সময় আটক হন। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা দুই ভারতীয় নাগরিক সচিন কর্মকার
ও নারায়ণ দেবকে ধরে নিয়ে আসেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়, যেখানে আটক তিনজনকেই নিজ নিজ দেশে 
ফিরিয়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল 
নাজমুল হাসান।

এদিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে আজিবর রহমান (২৩) নামের এক তরুণকে আটক করেছে
বিএসএফ। গতকাল রাতে সীমান্ত পিলারের কাছ দিয়ে ভারতে ঢোকার সময় তিনি ধরা পড়েন, যদিও
সঙ্গীরা পালিয়ে ফিরে আসতে সক্ষম হন। তাঁকে ফেরত আনতে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান
২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
