# ঠাকুরগাঁও সীমান্তে ফেনসিডিল-ইয়াবাসহ মাদক উদ্ধার

- Link: https://www.jhenedarkagoj.com/neighboring-district-news/%e0%a6%a0%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf/
- Published: 2026-11-25T16:09:49+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও**

Thank you for reading this post, don't forget to subscribe!

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩৯২ পিস ইয়াবা
ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা 
সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীন ফকিরগঞ্জ
বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল
এম এম জিল্লুর রহমান।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে
নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা 
করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে 
তল্লাশি চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় প্রয়োজনীয়
আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত
করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক চোরাচালানের
বিরুদ্ধে বিজিবির অবস্থান কঠোর ও আপসহীন। সীমান্তকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি,
নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে 
রক্ষা করতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

**আরও পড়ুন:**

 * [ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গা সীমান্তে ছয়জনকে আটক করেছে বিজিবি](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/maheshpur/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%9a%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be/)
 * [মহেশপুর-জীবননগর সীমান্তে আড়াই মাসে পৌনে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/maheshpur/%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87/)
