# ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, টায়ার জ্বালিয়ে হরতালের সমর্থনে স্লোগান

- Link: https://www.jhenedarkagoj.com/neighboring-district-news/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8/
- Published: 2026-11-10T14:34:30+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**ঝিনাইদহ প্রতিনিধি**

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে হরতালের সমর্থনে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে কোনো একসময় মহাসড়কে এ মিছিল বের করা হয়। এ সময় ব্যানার 
হাতে নিয়ে টায়ার জ্বালিয়ে হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারীরা।
কয়েকটি ককটেলসদৃশ বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের পক্ষে
আয়োজিত এ মিছিলে ২০ থেকে ২৫ জন অংশ নেন। তাঁদের কয়েকজনের মাথায় হেলমেট ও মুখে মাস্ক
ছিল। অধিকাংশের হাতে বাঁশের লাঠি দেখা যায়।

মিছিলের একটি ভিডিওতে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি হোসাইন মো. ফরহাদকে
বক্তব্য দিতে দেখা যায়। তিনি হরতালের সমর্থনে ঝিনাইদহবাসীকে ঘরে থাকার এবং রাস্তায় 
যানবাহন বের না করার আহ্বান জানান।

এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন স্লোগান দেন। তাঁদের স্লোগানে সাবেক প্রধানমন্ত্রী
শেখ হাসিনা ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের নামও উঠে আসে।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, মিছিলের বিষয়ে পুলিশের
কাছে কোনো তথ্য নেই। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। মিছিলের ভিডিও পুরোনো সময়েরও হতে 
পারে। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

**আরও পড়ুন:**

 * [কালীগঞ্জে গাছের গুঁড়িবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%8b/)
 * [পোশাক পরে কালীগঞ্জ বিএনপির র‍্যালিতে ওসির অংশগ্রহণে জামায়াতের নিন্দা ও প্রত্যাহারের দাবি](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%93%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80/)
